ব্রাজিলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বাফুফে, চাইবে সরকারের সহযোগিতা

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দলের ঢাকা সফরকে কেন্দ্র করে দুই দেশের ফুটবল সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শিগগিরই ব্রাজিল জাতীয় দলকে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বলে জানিয়েছে।গত রোববার (২৩ আগস্ট) দুপুর ১টায় ঢাকায় আসা সিবিএফের প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করে। পাশাপাশি কয়েকটি আবাসিক হোটেলও দেখে তারা। পরিদর্শন শেষে প্রতিনিধি দল জানিয়েছে, দুই মাঠের মান ও সংলগ্ন অবকাঠামো ব্রাজিল জাতীয় দলের জন্য গ্রহণযোগ্য। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ-বহির্গমন গেটের নিরাপত্তাসহ কিছু অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এসব কাজ স্বল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব বলে মনে করেছে তারা।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, সময়সূচি প্রকাশ