শান্ত-মুমিনুলের ব্যাটে একশ পেরোল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুটা আশানুরূপ হয়নি। তবে অভিজ্ঞ মুমিনুল হককে সঙ্গে নিয়ে সেই পরিস্থিতি ভালোভাবে সামলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান।

শান্ত-মুমিনুলের জুটি আরও আগেই হাফসেঞ্চুরি পার করেছিল। এখন পর্যন্ত দুজন মিলে ৯৫ বলে ৭০ রান যোগ করেছেন। রান তুলেছেন প্রায় সাড়ে ৪ গড়ে। শান্ত ৫০ বলে ৩৯ এবং মুমিনুল ৫৭ বলে ৩১ রানে অপরাজিত আছেন।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী নিবন্ধএক চার্জেই স্কুটার চলবে ১৫০ কিলোমিটারেরও বেশি
পরবর্তী নিবন্ধদেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল