নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ মার্চ রোববার ব্যাংকের প্রধান
কার্যালয়ের নারীকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে জনতা
ব্যাংক পিএলসি.। ‘আজকের পদক্ষেপ, আগামী দিনের ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও
কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি কাজী আবদুর রহমান ও মোঃ ফয়েজ
আলম উপস্থিত ছিলেন। এ সময় নারী নির্বাহী ও কর্মকর্তাদের পাশাপাশি প্রধান
কার্যালয়ের অন্যান্য নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান দেশের নারীদের শারীরিক
ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রীড়া চর্চায় মনোযোগ দেয়ার আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান বলেন, নারীদের জন্য বিশেষ কিছু সার্ভিস চালু
আছে জনতা ব্যাংকে।


