সুনামগঞ্জ প্রতিনিধি :

ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ওসি তদন্ত ঝলক কুমার মোহন্ত, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পিআইও রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্রদাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল প্রমুখ। উপজেলা মসজিদে মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, হাজী নিজাম উদ্দিন বুলি প্রমুখ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন মন্দির ও অন্যান্য উপাসনালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। ছাতক ও কৈতক হাসপাতালে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার।


