বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৭৫ বছর বয়সী আলতাব আলী নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী দত্তপুর গ্রামের আশিক আলী লন্ডনীর বাসা থেকে বের হয়ে সড়কে যাওয়ার পর থেকে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।নিখোঁজ আলতাব আলী বিশ্বনাথ উপজেলার তেঘরী নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। পিতার নাম মৃত আজমান আলী।

নিখোঁজের সময় পরনে ছিল গোলাপি রঙের ফতুয়া।কোনো হৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে 01715519171 নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত