কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহত অন্য দুজন হলেন- নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।

মিরপুর-১৩ এলাকার বাসিন্দা বিএনপি কর্মী সুজন বলেন, রাত সাড়ে ১১টা থেকে এলাকায় হাফিজুর ভাইসহ ৭-৮ জন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ তিনজন অস্ত্রধারী এসে আমাদের লক্ষ্য করে গুলি করে। হাফিজ ভাইয়ের দুটি গুলি লাগে, আর ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।

পূর্ববর্তী নিবন্ধরবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার এখনই সময়: ট্রাম্প