নিজস্ব প্রতিবেদক
শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই অধিবেশনের বৈঠক শুরু হয়।
এ অধিবেশনটি সংক্ষিপ্ত সময় চলবে।বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সংক্ষিপ্ত হলেও বিভিন্ন দিক থেকে এ অধিবেশনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।


