রাজশাহীতে পপুলার লাইফের বীমা দাবীর ২ কোটি ৬৩ লক্ষ ৪ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: 

বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা দাবী পরিশোধের
বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে রোববার (৮ নভেম্বর) পপুলার লাইফ
ইনস্যুরেন্স পিএলসি এর রাজশাহী অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ৬৩ লক্ষ
৪ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা রাজশাহীর শাহ ডাইন কনভেশন
হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক
ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র
ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর ও
মোঃ মোকলেছুর রহমান, কোম্পানীর প্যানেল আইনজীবী এ্যাডভোকেট রজব আলী,
প্রকল্প ইনচার্জ মোঃ আফজাল হোসেন, জেএসজিএম (উঃ) মোঃ মোসাদ্দেকুল
ইসলাম, জিএম (উঃ) মোঃ ফজলুল হক এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন
কর্মকর্তাগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসজিএম মোঃ তানভীন আল-আজাদ
নাঈম।

পূর্ববর্তী নিবন্ধনওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবিরোধী এমপিদেরও বরাদ্দের চিঠি যাবে কাল: প্রতিমন্ত্রী