
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনিবার (২৫ জুলাই) রাজশাহী জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন সম্মেলনে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম।
সম্মেলনে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও রাজশাহী জোনপ্রধান মো. মনিরুল ইসলাম। সম্মেলনে রাজশাহী জোনের অধীন শাখাসমূহের প্রধানগণ অংশগ্রহণ করেন।


