আন্তর্জাতিক ডেস্ক
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে তেহরানের দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুরোপুরি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
এদিকে, একই জলসীমায় নৌ-মাইনের বিস্ফোরণে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।শনিবার (২৮ নভেম্বর) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শত্রুপক্ষ হামলা চালালে কোনো কালক্ষেপণ ছাড়াই জবাব দেবে ইরান। আমির হাতামির দাবি, দেশটির নৌবাহিনী সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে।


