আইজেনকোটকে আগে প্রধানমন্ত্রী করার প্রস্তাব নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে পালাক্রমে প্রধানমন্ত্রী থাকার ব্যবস্থায় জাতীয় ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

নেতানিয়াহু শুরুতে থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, নেতৃত্বের দায়িত্ববোধ থেকে তাকে সবকিছু পাশে সরিয়ে রাখতে হবে।

এমনকি সবচেয়ে বড় দলের সরকারপ্রধান হওয়ার নীতিও বাদ দিতে হবে। শুরুতে তিনি ‘বিকল্প প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান।

চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে ২৮ দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দেন। নেতানিয়াহুর প্রস্তাবের পরপরই আইজেনকোট তাকে ‘প্রকৃত ও দ্রুত আলোচনায়’ বসার আমন্ত্রণ জানান।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান
পরবর্তী নিবন্ধনেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের