দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের সারাদেশে নৈরাজ্য ও আগুণ সন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ
মিছিল অনুষ্ঠিত। গোপালগঞ্জের মুকসুদপুরে রবিবার ( ২০ সেপ্টেম্বর) সন্ধায় মুকসুদপুর উপজেলা
বিএনপি আয়োজনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও আগুণ সন্ত্রাসের
প্রতিবাদে উপজেলা বিএনপিও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলটি সোনালি ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ণরাায়
সোনালি ব্যাংক চত্বরে এসে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি
আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার
টুল্টু বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
মেহেদী হাসান বিপ্লব প্রমুখ।
বক্তারা বলেন আওয়ামী লীগ তাদের অপকমের কারণে বাংলাদেশের রাজনীতিতে
নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তাদের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ মুকসুদপুরের কোথাও
নৈরাজ্য, সন্ত্রাসী ও জনসাধারণের জানমালের ক্ষতিকর কার্যক্রম চালালে মুকসুদপুরে নিরিহ জনতাকে
সাথে নিয়ে কঠিন ভাবে প্রতিহত করা হবে। অনুষ্ঠান সঞ্চালনায় করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক
মশিউর রহমান মিন্টু।


