১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদানে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে যোগদানের আদেশ অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ অনুমোদন দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এর ফলে আগামী ১ অক্টোবরের মধ্যে নবনিযুক্ত শিক্ষকরা নিজ নিজ কর্মস্থলে যোগদান ও পদায়ন সম্পন্ন করতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সহকারী শিক্ষকদের যোগদানপত্র নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর বিষয়ে প্রশাসনিক আদেশ ইতোমধ্যে প্রস্তুত হয়েছে।

মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনামূলক চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
সব প্রক্রিয়া শেষে চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে শিক্ষক যোগদান কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বসেরা ৪০ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
পরবর্তী নিবন্ধব্যাংকের মালিকানায় লাগাম, অতিরিক্ত শেয়ার বিক্রিতে ৬ মাস সময়