পপুলার লাইফের বগুড়ার ২৭৩ জন বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বগুড়া অঞ্চলের ২৭৩ জন বীমা গ্রাহকের বীমা
দাবীর ২ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বগুড়ার
টিএমএসএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের
প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সিনিয়র
ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে
সভপতিত্ব করেন প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলু। উক্ত অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন এসজিএম তানভীর আল আজাদ নাঈম, প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর
রহমান ও এস এম শফিকুল ইসলাম এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপপুলার লাইফের ৪৯৮ জন বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকা চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংক ও ভিসার মধ্যে চুক্তি স্বাক্ষর