যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতে চলেছে। এইচ-১বি ও এফ-১ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচিতে নতুন ও বিপুল অঙ্কের ফি আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর এই প্রস্তাব বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া বিদেশি কর্মী, বিশ্ববিদ্যালয় থেকে কর্মজীবনে প্রবেশ করতে যাওয়া শিক্ষার্থী ও এইচ-১বি কর্মীদের স্পনসর করা নিয়োগকর্তা- সবার ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপর, কারণ এইচ-১বি ভিসার সুবিধাভোগীদের ৭০ শতাংশেরও বেশি ভারতীয়।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এইচ-১বি ভিসার ফি ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলারে উন্নীত করার একটি প্রস্তাবিত বিধিমালা প্রকাশ করেছে। সোমবার (২৪ আগস্ট) ফেডারেল রেজিস্টারে এ তথ্য প্রকাশ করা হয়। গত বছরও এ ধরনের একটি ফি আরোপ করা হয়েছিল, তবে পরে আদালতের আদেশে সেটি স্থগিত হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধডিবিতে সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার
পরবর্তী নিবন্ধ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং