যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রেস্তোরাঁয় খাবারের বিল পরিশোধ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে এক গ্রাহকের গুলিতে ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রাসেল (৩৯)।
স্থানীয় সময় রোববার ভোরে ব্রুকলিনের ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ে অবস্থিত ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ রেস্তোরাঁয় গুলির ঘটনা ঘটে।
রেস্তোরাঁ ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে এক গ্রাহক খাবারের বিল পরিশোধ না করেই রেস্তোরাঁ থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে কর্মরত রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বলেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই গ্রাহক পিস্তল বের করে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান।


