জকসুর স্বাস্থ্য সম্পাদকসহ ৭ জনের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোহরাওয়ার্দী কলেজের সামনে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার হামলায় আহত ইনকিলাব মঞ্চের এক নারী শিক্ষার্থীকে দেখতে যাওয়ার জন্য সংগঠনের সদস্যরা সোহরাওয়ার্দী কলেজের দিকে যান। এ সময় তাদের ওপর এই হামলা হয়।

হামলার শিকার নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, ‘ফল কিনে নিয়ে ইনকিলাব মঞ্চের এক আপুকে দেখতে যাচ্ছিলাম, যিনি গতকালের হামলায় আহত হন। আমরা পাঁচজন সোহরাওয়ার্দী কলেজের সামনে ফল কিনে অপেক্ষা করছিলাম। এমন সময় ২০-২৫ জন আমাদের ঘিরে ধরে।

এরপর ভিডিও কলে কারও কাছ থেকে নিশ্চিত হন যে এটি জকসুর স্বাস্থ্য সম্পাদক। পরিচয় নিশ্চিত হওয়ার পর লাঠি ও কাঠের টুকরো নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়।

’তিনি আরও বলেন, ‘অত্যন্ত নির্মমভাবে আমাদের মারধর করা হয়েছে। পেটানোর একপর্যায়ে আমরা রাস্তায় শুয়ে পড়ি। কিন্তু শুয়ে পড়ার পরও তারা ক্ষান্ত হননি, অনবরত লাথি মারতে থাকে এবং পালা, পালা বলে চিৎকার করতে থাকে।’

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ের চেতনা ধারণ করে পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধগাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার