নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাত ১০টার রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।


