নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এদিন অন্যান্য স্থানে যথারীতি পরীক্ষা হবে।বৈরী আবহাওয়ার কারণে বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমএটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার(৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক আদেশে সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা যায়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।
অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলার এদিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।


