নিজস্ব প্রতিবেদক

ক্যাশলেস লেনদেনে জনগণকে উৎসাহিত করতে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।
শনিবার (৪ জুলাই) ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে অ্যাপের মাধ্যমে তিনি বাংলা কিউআর স্ক্যান করে মূল্য পরিশোধ করেন। এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাচ্-বাংলা ব্যাংক জানিয়েছে, নেক্সাসপে ও রকেট অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিক ক্যাশবিহীন লেনদেন করা যায়। সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ লক্ষ্য বাস্তবায়নে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহক ও ব্যবসায়ীদের উৎসাহিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ব্যাংক।


