তারেক রহমান এর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ পপুলার লাইফের চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স এর স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং এ কে আজাদ, পিএইচপি গ্রুপের অন্যতম কর্ণধার ও পপুলার লাইফের চেয়ারম্যন মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী সহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান, উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
পরবর্তী নিবন্ধমরহুমা খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন পপুলার লাইফের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী