জনতা ব্যাংক বগুড়া বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আজ রোববার জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি ব্যাংকের বগুড়া
বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান,
বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, ব্যাংকের ডিএমডি মোঃ
আশরাফুল আলম এবং বিশিষ্ট সমাজকর্মী টিএমএস-এর নির্বাহী পরিচালক পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের
ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ
জাহেদুর রহমান জাদু উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের অন্যান্য নির্বাহী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধনরসিংদীতে ন্যাশনাল লাইফের ১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ