হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এ ঘটনায় জাহাজের একজন নাবিক আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ৬০ দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটল।
মঙ্গলবার (১৮ আগস্ট) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি নিক্ষিপ্ত বস্তুর আঘাতে জাহাজটির ইঞ্জিনকক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
হামলার পর জাহাজের নাবিকদের সহায়তা করছে ওমানের কোস্ট গার্ড।হামলার আগে হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সামরিক কর্মকর্তারা।
ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচলের চেষ্টা করবে, তাদের জাহাজের কাঠামোয় ‘বেশ কয়েকটি সুন্দর ছিদ্র’ তৈরি হবে।


