মুকসুদপুরে মৎস্য দপ্তর অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

দেলোয়ার হোসেন স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর মিরাডাঙ্গা বিলে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি
জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর।

বুধবার (৫আগস্ট) পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত জালগুলোর
আনুমানিক মূল্য প্রায় ২লাখ টাকা।

পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান
পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।এ সময় উপজেলা

মৎস্য দপ্তরের মাঠ সহায়ক কর্মী মো.ইমরান হোসেন উপস্থিত ছিলেন।দেশীয় মাছের প্রজনন ও জলজ
জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে
জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহার করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুর পৌরসভায় জলাবদ্ধ নিরসনে বিভিন্ন স্থান পরিদর্শনে প্রশাসক মাহমুদ আশিক কবির
পরবর্তী নিবন্ধজুলাইয়ের চেতনা ধারণ করে পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়ার আহ্বান