দেলোয়ার হোসেন স্টফ রিপোটার

কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে লেখাপড়া মনোযোগ হবে সেই আশার আলো
রেখে।
গোপালগঞ্জ-১ আসনের এমপি নিজস্ব তহবিল থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট)
সকালে উপজেলার ১২৭ নম্বর কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
শিক্ষার্থীর মাঝে ছাতা, টিফিন বক্স ও ম্যাট (মাদুর) বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, উপজেলা প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা আব্দুল নাঈম, উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিঠু লস্কর এবং মুকসুদপুর
উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ । এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান
শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে
কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।


