নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) প্রকাশিত হবে।প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সেদিন বেলা ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।
শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক বাংলানিউজকে বলেন, সংবাদ সম্মেলনের পরপরই শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় প্রকাশিত হওয়ার কথা ছিল।
তবে ফলাফল প্রস্তুত না হওয়ায় প্রকাশ করা যায়নি।তবে ওই দিন নির্দেশনার আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে আপলোড করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


