নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন।
এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা পরিবারকে নতুন বাড়িও হস্তান্তর করবেন।এ খবর নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন। তা এখন পর্যন্ত চূড়ান্ত।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এই সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রামের প্রশাসন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি থেকে দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এসব উপজেলায় এরইমধ্যে স্থানীয় প্রশাসন বন্যায় গৃহহীন পরিবারগুলোকে নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার কাজ প্রায় সম্পন্ন করেছে।
সেসব বাড়ি প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন। একইসঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন ও সেখানে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেবেন।


