গাজায় ভবন ধসে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

গাজার পশ্চিমাঞ্চলে একটি বহুতল আবাসিক ভবন ধসে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনি সাংবাদিকদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। তাঁদের ভাষ্য, ভবনটির ধ্বংসস্তূপের নিচে ছয়টি পরিবার আটকে থাকতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে গাজা সিটির পশ্চিমাঞ্চলে ভবনটি ধসে পড়ে। বুধবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

আল-জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের বের করে আনছেন। স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন। ভারী যন্ত্রপাতির অভাবে অনেকেই হাত দিয়েই কংক্রিট ও ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করেন।

ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কংক্রিটের নিচে আটকে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছাতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের বেশ বেগ পেতে হয়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে একটি শিশুকে জীবিত উদ্ধার করা হচ্ছে। আরও কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসতে দেখা যায়। তাদের মধ্যে কয়েকজন শিশুও ছিল। শ্বাসকষ্টে ভুগতে থাকা এসব ব্যক্তিকে পরে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়।

‘হয়তো কেউ বেঁচে আছে’—এই আশায় ৩ বছর, শেষে মিলল শুধু কিছু হাড়
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ভবনটি
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনটি এর আগে ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলার পর ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় এবং কাঠামো দুর্বল হয়ে পড়েছিল।

পূর্ববর্তী নিবন্ধহুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা চাইল সৌদি আরব: রিপোর্ট
পরবর্তী নিবন্ধভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী