ঢামেক প্রতিবেদক

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহত অন্য দুজন হলেন- নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।
মিরপুর-১৩ এলাকার বাসিন্দা বিএনপি কর্মী সুজন বলেন, রাত সাড়ে ১১টা থেকে এলাকায় হাফিজুর ভাইসহ ৭-৮ জন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ তিনজন অস্ত্রধারী এসে আমাদের লক্ষ্য করে গুলি করে। হাফিজ ভাইয়ের দুটি গুলি লাগে, আর ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।


