আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে গত রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধরাতের আঁধারে টাকা আদায়ে সড়কে বনকর্মীদের পাহারা
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা, একজনের মৃত্যু