প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বর্তমানে সভার কার্যক্রম চলছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।

সভায় একনেক কমিটির সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের একনেক সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সভার কার্যক্রম শেষে সংবাদ সম্মেলন করে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধহুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা চাইল সৌদি আরব: রিপোর্ট