নেতানিয়াহুকে হটাতে হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলি আরব দল রা’আম।

দলটির প্রধান নেতা মনসুর আব্বাস গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম চ্যানেল-১২-এ সাক্ষাৎকারে বলেছেন, তারা হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দেন।

এরমাধ্যমে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোটের সরকারে যোগ দেওয়ার অন্যতম বাধা দূর করল রা’আম।সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, মনসুর আব্বাস সরাসরি হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেননি।

তবে তিনি জানিয়েছেন, পার্লামেন্টে গত সপ্তাহে হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা একটি বিলে কো-স্পন্সর করেছেন তারা। এবং তিনি ব্যক্তিগতভাবে এ বিলের পক্ষে ভোট দিয়েছেন। এরমাধ্যমে দল হিসেবে তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআইজেনকোটকে আগে প্রধানমন্ত্রী করার প্রস্তাব নেতানিয়াহুর
পরবর্তী নিবন্ধসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক