খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক

নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গত ১ আগস্ট থেকে সারা দেশে চাল বিতরণ শুরু করেছে সরকার।এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী পরিবার ছয় মাস ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে, যার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫ টাকা।

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ উপকারভোগী আগস্ট থেকে নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল এই ছয় মাস খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নের লক্ষ্যে বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। এছাড়া ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই বছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধসংসদই হতে হবে রাজনৈতিক বিতর্কের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী