মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

দেলোয়ার হোসেন (মুকসুদপুর) গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর পহেলা বৈশাখে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রীষ্মের কাঠিন্য
ভেদ করে জেগে উঠেছে বাঙালি হৃদয়। পুরনো বছরকে বিদায় জানিয়ে ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত
জানাতে মঙ্গলবার (১৪এপ্রিল) সকাল ৭টায় ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য
নিয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের নেতৃতে অফিসার্স
ক্লাব মাঠ প্রাঙ্গণে একট্বি ঐতিহ্যবাহী আনন্দ এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ও শহড়ে
প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অফিসার ক্লাবের এসে শেষ হয়।

এর আগে ভোরে সূর্যোদয়ের পর উপজেলা অফিসার ক্লাবের আনুষ্ঠানিকতায় শুরু হয় বর্ষবরণ আয়োজন।
সকাল ৭টায় ৩০ মিনিটে সম্মেলিত কণ্ঠে ‍‍জার্তীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এ আয়োজন।
শিক্ষার্থী শিক্ষক ও বিশিষ্ট শিল্পীসহ মিলিয়ে অনেক শিল্পী অনুষ্ঠানে অংশ নেন।বাংলা নববর্ষ
১৪৩৩ কে বরণ করে নেয়ার প্রভাতি এ অনুষ্ঠানের এবারের মূল ভাবনা অনুষ্ঠান সাজানো হয়েছে
এছাড়া উপজেলায় রবীন্দ্র এসো পহেলা বৈশাখের প্রথম প্রহরে নতুন বছরকে স্বাগত জানানো
হয় গানে গানে। শোভাযাত্রায় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,সাংস্কৃতিক সংগঠনের
কর্মী, স্থানীয় সাংবাদিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ
অংশগ্রহণ করছেন।

অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণ মঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমি সাবেক সাধারন সম্পাদক্ব
মোস্তাফিজুর রহমান সেলিম ও সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক
প্রভাষক মাহবুব হাসান বাবরের পরিচালনায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারন
সম্পাদক তারিকুল ইসলাম রাজু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান
ইসলাম শোভন, সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল
চন্দ্র মন্ডল, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের
সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,উপজেলা যুবদলের
সদস্য সচিব মাহফুজ হাসান,উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান
বিল্পব প্রমূখ। এছাড়াও মুকসুদপুর উপজেলার গ্রাম অঞ্চলে বিভিন্ন সংগঠনের আয়োজনে পহেলা
বৈশাখ পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষে রাজধানীজুড়ে উৎসবের আমেজ
পরবর্তী নিবন্ধবিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: এমপি সেলিমুজ্জামান