বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: এমপি সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন (মুকসুদপুর) গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের ১ম যাত্রাবিরতি উপলক্ষে ১৪ এপ্রিল
মঙ্গলবার দুপুর ১২টায় মুকসুদপুর রেলস্টেশন মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং তার সহ-
ধর্মিনী সাবরিনা আহম্মেদ শুবরাকে সংগে নিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে ৮২৭/ ৮২৮
ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এসে মুকসুদপুর রেল
স্টেশনে ১ম ট্রেনটি যাত্রাবিরতিতে নেমে আনন্দ অনুষ্ঠান যোগদান করেন।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বক্তব্য বলেন, ঢাকাবেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা
এক্সপ্রেস এবং খুলনা- ঢাকা রুটে চলাচলকারী আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনগুলো
মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতির জন্য এই অঞ্চলের সর্বসস্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ
রেলওয়ে কর্তৃপক্ষের বরাবর দাবী জানিয়েছেন আসছেন। বর্তমান বিএনপি সরকার জনগণের
সরকার।

তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিষয়টি নিয়ে মাননীয় রেল
মন্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি জনগণের দাবীর প্রতি সম্মান রেখে ঢাকা– বেনাপোল
রুট চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ২ মিনিটের জন্য সিদ্ধান্ত প্রদান
করেন। তারই ধারাবাহিকতায় আজ ট্রেনটি যাত্রাবিরতি করলো, খুলনা-ঢাকা রুটে চলাচলকারী
আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতি জন্য মাননীয়
রেলমন্ত্রীর নিকট দাবি জানানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শরীফ রাফিকুজ্জামান,
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার মো:
হাবীবুল্লাহ। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে
এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজ্য়ুঁড়ঃ;র সঞ্চালনায় অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: লুৎফর রহমান,মুকসুদপুর থানার
অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন,বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী জে,টি,আই
(টিএন্ডসি) মো: মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম
খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির
সাবেক পৌর বিএনপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু মুকসুদপুর পৌর বিএনপির
সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর
প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,
বিএনপির পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকইকরাম হোসেন ,উপজেলা যুবদলের সাধারন

সম্পাদক জাহিদুল ইসলাম লিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম
আহবায়ক মো: কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান
বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান ও
সাধারন সম্পাদক জোবায়ের মাতুব্বর এবং মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী
প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ