স্টাফ রিপোর্টার, দেলোয়ার হোসেন

গোপালগঞ্জের মুকসুদপুরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও দ্বিতীয় পানির পাম্প স্থাপনের কার্যক্রমের শুভ উদ্বোধন। জলাবদ্ধতা নিরসন, খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং পৌরবাসীর পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে টেংরাখোলা মৃধা বাড়ি থেকে আটাডাঙ্গা বাওড় পর্যন্ত খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মুকসুদপুর পৌরসভার দ্বিতীয় পানির পাম্প স্থাপনের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, ,পৌর বিএনপির সভাপতি আহ্বায়ক মোহাজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা,যুগ আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব সদস্য সচিব কাইয়ুম মুন্সী,পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী ,সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী প্রমুখ।
বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ উদ্যোগ বাস্তবায়িত হলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


