সীমান্তের ওপার থেকে শিল্পখাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি

চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির এই ষড়যন্ত্রের উচিত জবাব দেশের সাধারণ মানুষ ও শ্রমিকদের সঙ্গে নিয়েই দেওয়া হবে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বেলা দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ড কাজ শুরু করেছে।

আগামী এক থেকে দুই মাসের মধ্যেই মজুরি বোর্ড নতুন মজুরি নির্ধারণ করবে।সম্প্রতি বিভিন্ন শিল্পকারখানা, যন্ত্রপাতি ও যানবাহন ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রকৃত শ্রমিকেরা কখনো নিজেদের কর্মসংস্থানের উৎস ধ্বংস করতে পারেন না।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু