কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

মজুরি বৃদ্ধির দাবিতে গতকয়েক দিনের বিক্ষোভ ও অবরোধের পর শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরেছেন গাজীপুরের বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। পরে সরকার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করে।বুধবার পর্যন্ত বিক্ষোভ করে শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরে কোথাও শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধমোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত