আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় চার শতাংশেরও বেশি কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পরপরই সোমবার (৩ আগস্ট) আন্তর্জাতিক তেলের বাজারে এ পতন দেখা যায়।মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কমার সম্ভাবনা দেখা দেওয়ায় তেলের দামে এই বড় পতন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার বিশ্ববাজারে সেপ্টেম্বরে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৯ ডলারে নেমেছে।
এছাড়া, অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ১০ ডলারে। এই তেল আগামী অক্টোবর মাসে ডেলিভারি দেওয়া হবে।


