ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এ আলোচনা শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর এ তথ্য সামনে এসেছে।

সোমবার (০৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি।

এটি আগামীকাল বিকেলে শুরু হবে।’এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তির ‘পরিধি’ নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা হামলা ‘স্থগিত রাখতে’ অনুরোধ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববাজারে কমলো অপরিশোধিত তেলের দাম
পরবর্তী নিবন্ধদুই বছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা