ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য সরকারি সুবিধার মতো করে গাড়ির দাবি করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা ট্যাক্স-ফ্রি গাড়ি নেব না। বিভিন্নভাবে এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সরকারি গাড়ি চেয়েছিলাম। যতদিন এমপি থাকবো ততদিন গাড়ি থাকবে। গাড়ি রক্ষণাবেক্ষণে ৭০ হাজার টাকা দেওয়া হয় কিন্তু আমাদের গাড়ি নেই।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গতকালের (মঙ্গলবার) বক্তব্যে আমি কোনো ট্যাক্স-ফ্রি গাড়ি চাইনি। সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধ কেউ ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট নেবে না। এই বিষয়ে প্রতিটা এমপি অন্যান্য নজির স্থাপন করেছেন। এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে তাই বিষয়টি পুনারাবৃত্তি করেছি।

তিনি বলেন, ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা চাই না। অন্যান্য সরকারি সুবিধা আছে সেটির মতো করে গাড়ি চাই। যতদিন এমপি থাকবো ততদিন গাড়ি থাকবে। এমপি শেষ গাড়ি শেষ।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধএবার ইসরায়েলির দুই জাহাজ আটক করলো ইরান