দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক জুলাই
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলে গোপালগঞ্জের
মুকসুদপুরে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির গোপালগঞ্জ-১ আসনের
এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন,
জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মূল শিক্ষা
হলো দেশের স্বার্থকে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। জুলাইয়ের চেতনা ধারণ করে তরুণ
প্রজন্মকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে
অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী
প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল
মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু পৌর
বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৗর বিএনপির
সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব,
সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন এবং শহীদ সাবিদের
বাবা মাহমুদ হাসান। জুলাই যোদ্ধা মোল্যা ইব্রাহীম, মো. সাহাবুদ্দিন সরদার এবং মো. সাখাওয়াত
হোসেন প্রমুখ । আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই
স্থানে এসে শেষ হয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার
মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


