এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়

চলতি এপ্রিলে দেশে তিন বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ মাসের ২৯ দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে মোট ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে শুধু ২৯ এপ্রিলেই ৯৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে গত বছরের একই সময়ে (এপ্রিল, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার।

এর আগে মার্চে দেশের ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স আসে। ওই সময় মার্চের ৩১ দিনে দেশে মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন বা ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠায় প্রবাসীরা।

তারও আগে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও তিন বিলিয়ন ডলার ছাড়ায় রেমিট্যান্স। এরমধ্যে গত জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

পূর্ববর্তী নিবন্ধমে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
পরবর্তী নিবন্ধ৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান