আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিগনগরের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুমন বল

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী সুমন বল। ইতিমধ্যে এই ওয়ার্ডের হিন্দু, মুসলীম সকলের আস্থাভাজন হিসাবে পরিচিত লাভ করেছেন তিনি।

তিনি বাঘাদিয়া গ্রামের মন্টু বলের সন্তান। সে দীর্ঘ ৫ বছর ধরে ইতালী প্রবাসী। খোঁজ নিয়ে জানাযায়, সুমন বল দীর্ঘদিন ধরে ইতালী প্রবাসী থাকায় এলাকার সকল শ্রেণী পেশার মানুষের পাশে রয়েছেন। সকলের বিপদে সর্বাত্মক সহায়তা করেছেন।

সকল ধর্মীয় আচার অনুষ্ঠানে আর্থিক অংশগ্রহণ করেছেন৷  যে কারনে ৯নং ওয়ার্ডের ২৫০০ ভোটারের আস্থার যায়গা হিসাবে সুমন বলকে তারা বেছে নিয়েছেন।

এছাড়াও প্রবাসী উন্নয়ন ক্লাবের ৩০ সদস্যর পরিবারের সকল সদস্য, বাঘাদিয়া প্রবাসী উন্নয়ন ক্লাব এবং সর্বস্তরের জনগণ সুমন বলকে ইউপি সদস্য হিসাবে দেখতে চান।ইতালী প্রবাসী সুমন বল জানান, আমি প্রবাসে থাকার কারনে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের পাশে রয়েছি।

সেই কারনে এলাকাবাসী আমাকে ইউপি সদস্য হিসাবে দেখতে চান। আমি এলাকার এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে নির্বাচন করতে চাই৷ আমি সকলের দোয়া, আশির্বাদ ও সমর্থন প্রত্যাশা করি।

পূর্ববর্তী নিবন্ধবীমা খাতে আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, ডিজিটালাইজেশন ও সংস্কারের তাগিদ
পরবর্তী নিবন্ধসবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: বিরোধীদলীয় নেতা