সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে ‘কনকচাঁপা খেলাঘর আসর এর উপজেলা সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক শহরের বাগবাড়িস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টায় কনকচাঁপা খেলাঘর আসরের কার্যালয় পরিদর্শন করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় এবং জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।
এ সময় তারা কার্যালয়ের সার্বিক পরিবেশ ও সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্বশীলদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সভাপতি বিজিত রঞ্জন করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল আমিন রুবেলের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি বিজন সেন রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি দুলন তরপদার, ভাস্কর দত্ত, তমাল পোদ্দার, অজিত কুমার দাস ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক বিজয় ভূষণ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাওন আচার্য, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক সুরঞ্জন পুরকায়স্থ, অর্থ সম্পাদক আনসার মিয়া, সমাজকল্যাণ সম্পাদক কলি রায়, সহ-সমাজকল্যাণ সম্পাদক শামীমা নাসরিন শিপা, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক ইমা ঘোষ, সুরঞ্জিত পাল ও শাওন চক্রবর্তীসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও অভিভাবকবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে কনকচাঁপা খেলাঘর আসর ছাতক উপজেলা শাখার সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে সংগঠনের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।


