বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে চলন্ত অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত।

তিনি জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে বিস্ফোরণে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করে। সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরেই ছিল।

পূর্ববর্তী নিবন্ধছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা, তদন্তে সিআইডি
পরবর্তী নিবন্ধসংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা