আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

স্পোটস ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে রেকর্ড গড়া ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত দীর্ঘ এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো।

‘সময় এসেছে জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার,’ নিজের আইকনিক জার্সি নম্বর নিয়ে এভাবেই বিদায়ের কথা জানান তিনি।

রোনালদো বলেন, ‘আমি কখনোই ভাবিনি জার্সিটি শুধু আমার একার। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান