রোববারের সংলাপে আসছে না বিএনপি-জামায়াতসহ চার দল

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজিত রোববারের (২৯ নভেম্বর) সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি-জামায়াতসহ চারটি রাজনৈতিক দল।

শনিবার (২৮ নভেম্বর) রাতে এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার।

তিনি বলেন, আগামীকাল ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। তবে বিএনপি ৩০ নভেম্বর অর্থাৎ সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন ১ ডিসেম্বর সংলাপে অংশ নিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে জোড়াপানি-মৌলা সেতু
পরবর্তী নিবন্ধহাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি