বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালাগাল, সিফাতের জামিন নামঞ্জুর

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে গালিগালাজের ঘটনায় গ্রেফতার যুবক সিফাত আব্দুল্লাহর (২৫) জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ এর বিচারক রাকিবুল হাসানের আদালতে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন।

সিফাতের আইনজীবী রাশেদুল ইসলাম বলেন, সোমবার সকালে সিফাত আব্দুল্লাহর জামিনের জন্য গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ এ আবেদন করা হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর হয়।

এখন আমরা সেশন কোর্টে যাব।রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, গ্রেফতার সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। আজ তার পক্ষে আইনজীবীরা জামিন চায়, তবে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।

তিনি পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছেন। তিনি ৫ আগস্টের আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন, তা এখনো অব্যাহত রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
পরবর্তী নিবন্ধসম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা