মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩জন নিহত, আহত ১৭

দেলোয়ার হোসেন স্টফ রিপোটর

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় খুলনা থেকে
ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঢাকা মেট্রো-গ-১৫-৯০৩৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনার হয়। এ
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার
সার্জেন্ট আজাদুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে
উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে।

আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আহতদের
মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলো বায়েজিত (১৮) আজমির কাজী, মাসুদ (৩৬),মেহেদী
(৩২),আবুল্লাহ (২৮),মুকুল হোসেন(৪৪), অসিম(৪৫), হানিফ(৫২), সোহেল রানা(৩৫) প্রমুখ ।
অপর ১৩ জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম- পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসাউথইস্ট ব্যাংক পিএলসি’র ঢাকা ওময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িকপর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংক ও এক্সেনটেকের মধ্যে কর্পোরেট চুক্তি